দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনার মুন্সিপাড়া দ্বিতীয় লেনে ইমরান মুন্সী নামে এক যুবককে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর ১ নং কাস্টমস ঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইমরান ইট–বালু ব্যাবসা করতেন। মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা সদর থানাধীন ১ নং কাস্টমস ঘাট এলাকায় চারজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে আসে। এ সময় তারা ইমরান মুন্সী নামের এক যুবকের মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ