বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাটের নিচে ভারতীয় মদ, পালাল বাসিন্দারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনীর পরশুরামে বসতঘরের খাটের নিচে তল্লাশী চালিয়ে মিলে ৩০ বোতল ভারতীয় বিলাতি মদ।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এ মদ উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় ঘরের বাসিন্দারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়ার হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আবুল হাসেমের বসতঘরের খাটের নিচ থেকে ৩০ বোতল ভারতীয় বিলাতি মদ উদ্ধার করা হয়।

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, অভিযান টের পেয়ে ঘরের বাসিন্দারা পালিয়ে যায়। পরে এঘটনায় পরশুরাম থানায় ঘরের মালিক আবুল হাসেমের ছেলে আবুল হোসেন (৩৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

আল / মামুন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More