শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উৎযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উৎযাপন

শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালন করা হয়েছে দশম এএফসি গ্রাসরুট ফুটবল ডে। সোমবার (১৫ মে) সকাল ১০টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।

দিনভর শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে একাধিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন, বিকেল ৩টায় অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের হাতে সনদ তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় দলে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশা করি। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে। সে লক্ষ্যে সবাই এগিয়ে যাও। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তোমাদের সবসময় সার্বিক সহযোগিতা করা হবে।‘

এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সহ–সভাপতি শামসুল হাসান মিরন, সহ–সভাপতি আহসান উল্লাহ হুমায়ুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ.এস.এম.নাসিম/এমি/দীপ্ত নিউজ