শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ফেনীর লাল বাহাদুর ও সুলতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ফেনীর লাল বাহাদুর ও সুলতান

ফেনীর জাহান এগ্রোর খামারের ৯০০ কেজি ওজনের সুলতান আর ৭০০ কেজি ওজনের লাল বাহাদুর এবার ফেনীর কোরবানির হাট কাঁপাবে। ইতোমধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা বিশাল আকৃতির গরু কিনতে আর দেখতে বিভিন্ন জেলার ক্রেতারা ভিড় করতে শুরু করেছেন এ খামারে।

জাহান এগ্রোর সহ–ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমতিয়াজ চৌধুরী আদর জানান, তাদের খামারে গরু লালন পালনে প্রাকৃতিক খাবারকে প্রাধান্য দেয়া হয়। তাদের সুলতান ও লাল বাহাদুর জেলার সীমানা ছাড়িয়ে দেশের হাট–বাজার কাঁপাবে বলে তারা আশা করছেন।

জানা গেছে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার মাথায় ২০১৭ সালে ১২ একর জায়গা জুড়ে দেশী–বিদেশী গরু, ছাগল, মহিষ, হাঁস, ময়ূর, কুকুরসহ বিভিন্ন প্রজাতির পশু–পাখির সমন্বয়ে জাহান এগ্রো লিমিডেটের যাত্রা শুরু হয়।

খামারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আরেফিন আজাদ চৌধুরী বাদল জানান, ঢাকায় ছোট্ট পরিসরে তার খামার বাড়িতে তিনি শখের বসে কুকুরসহ বিভিন্ন পাখি পোষতেন। তখন দেশের বিভিন্ন খামারে নিত্য আসা–যাওয়া ছিল তার। এক পর্যায়ে নিজের এলাকায় মানুষের কর্মস্থান, ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রথম দিকে দুই শতাধিক বিভিন্ন জাতের গাভি সংগ্রহ করে জাহান এগ্রোর যাত্রা শুরু করে।

আরেফিন আজাদ চৌধুরী বাদল আরো বলেন, গো–খাদ্য, চিকিৎসা উপকরণ ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এ বছর ফেনী অঞ্চলে কোরবানির গরু উৎপাদন ও মজুদ কম হয়েছে। অন্য বছরের তুলনায় ভালো দামে কোরবানির পশু বিক্রির আশা করছেন তিনি। তবে ফেনী জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় অবৈধ পথে ভারতীয় চোরাই গরুর কারণে কোরবানির বাজারে দেশীয় খামারে উৎপাদিত গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে তিনি কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন।

আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ