শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কোপার ফাইনালে কত কোটিতে গাইবেন শাকিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোপার ফাইনালে কত কোটিতে গাইবেন শাকিরা
সংগৃহীত ছবি

২০১০ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ওয়াকা ওয়াকা‘ গান গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। এবার এই পপতারকা পারফর্ম করতে যাচ্ছেন, কোপা আমেরিকার ফাইনালে।

এই মঞ্চে উপস্থিত হতে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৩ কোটি টাকারও বেশি।

ফুটবলের সর্বকালের সেরা গান বলা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’কে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে গানটি ফুটবল সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রাণিত করে যাচ্ছে।

এবার কোপা আমেরিকার শেষ ঝলকে ধরা দিতে যাচ্ছেন শাকিরা। কোপার ৪৮তম আসরের ফাইনালে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।

ফাইনাল ম্যাচে খেলার মধ্য বিরতিতে মঞ্চে ওঠবেন শাকিরা। হাফ টাইম শো–তে এই গায়িকা কার্ডি বি–এর সঙ্গে ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবামের কয়েকটি গান গাইবেন। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষও পরিবেশন করে গ্যালারিভর্তি দর্শক মাতাবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী।

আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা নিচ্ছেন মোটা অংকের পারিশ্রমিক। তাকে দেওয়া হচ্ছে ২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশই টাকায় প্রায় ২৩ কোটি ৪৮ লাখ টাকা।

জানা যায়, কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়িয়ে ১৫ মিনিট থেকে ২৫ মিনিট করা হয়েছে। তবে ১০ মিনিট টাইম বাড়ানোতে তৈরি হয়েছে বিতর্ক!

মোহসান / আল / দীপ্ত সংবাদ