শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন
কুষ্টিয়া

শান্তিপুর্ণ পরিবেশে ব্যবসায়ীদের সংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া শহরের বড় বাজার চেম্বার অব কমার্সের ভবনে শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন শেষে এখন গণণা চলছে।

নির্বাচন সূত্রে জানা গেছে, ‘এ’ গ্রুপের ভোটার সংখ্যা ২ হাজার ৩শ ৬০ বি গ্রুপের সংখ্যা ৮শ ৮৯ জন। এ গ্রুপের ১২টি পদের অনুকুলে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন জানান, কোন প্রকার বিশৃংঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ করা হয়েছে। এখন গণণা চলছে।

এদিকে ভোট গ্রহন চলাকালে শহরের এক তারা মোড় থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত যানজটের সৃষ্টি হয় এতে দুর্ভোগে পড়েন সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা। দিনভর শহরের সিঙ্গার মোড় থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। বিকল্প রাস্তা বড় বাজারের ভেতর দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

দেবেষ চন্দ্র সরকার/পূর্ণিমা/দীপ্ত নিউজ