দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কুয়াশার সঙ্গে পটুয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুয়াশার সঙ্গে পটুয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা

 

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বড়েছে শীতের তীব্রতা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ছয়টায় জেলার কলাপাড়া উপজেলার সর্বনিম্ন ১৭.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ।

এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

 

এসএ/দীপ্ত নিউজ