শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অন্যান্য

কুড়িগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষির্কী ও জাতীয় শোক পালন করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামীলীগ কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও শোক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু।

আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শায়লা/ দীপ্ত নিউজ