শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে নরসুন্দরের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে নরসুন্দরের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক নরসুন্দরের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে কোন এক সময় সে আত্মাহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের নাম লেবু শর্মা (২৫)। তিনি ওই গ্রামের শুবল শর্মার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত লেবু শর্মা একজন নরসুন্দর। প্রতিদিনের ন্যায় দোকান থেকে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া পর স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। স্ত্রীকে ঘুমে রেখে কোন এক সময় রুম থেকে বাহির হয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই নরসুন্দরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যানি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই মৃত্যুর কারণ জানা যাবে।‘

 

আফ/দীপ্ত নিউজ