শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মৃদু কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। গত ১ সপ্তাহে ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


যা রবিবার ছিলো ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষজন।


দিনের বেলা উত্তাপ ছড়ালেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এই সময় তীব্র শীত অনুভূত হতে থাকে।

শীতের কবলে পড়েছে জেলার নদ–নদী তীরবর্তী চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।