শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
কুড়িগ্রামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এস. এম. নূরুল ইসলাম এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঐ আসামী যশোর জেলার মনিরামপুর থানার ভরতপুর গ্রামের মো: আব্দুল গনির পুত্র মো: জাহাঙ্গীর আলম। আসামী জাহাঙ্গীরের অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোটে আব্দুর রাজ্জাক জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামে লজিং থেকে যশোর জেলার মো: জাহাঙ্গীর আলম কুরআন শিক্ষা দিয়ে আসছিল। এমতাবস্থায় সেখানকার এক কিশোরীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ২০১৫ সালে ২ এপ্রিল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ও ধর্ষণ করে।

এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ২০১৫ সালের ৫ এপ্রিল মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু আদালতের অন্তর্ভূক্ত হয়। মামলাটি নারী ও শিশুমামলা নং ১৬০/২০১৫। পরবর্তীতে কিশোরী উদ্ধার হয়ে আদালতে তাকে অপহরণ ও ধর্ষণ করার সাক্ষ্য দেয়।

ঘটনার দিন থেকে আসামী পলাতক থাকায় ২০২৩ সালের ২৯ জানুয়ারি মামলার শুনানি শেষ হয়।

পরে আদালত আসামীর বিরুদ্ধে করা অভিযোগ সমূহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী–২০২৩) এর ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই আইনের ৯ (১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০ (দশ হাজার)টাকা জরিমানা করে। অনাদায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

আসামী পলাতক থাকায় তারপক্ষে রাষ্ট্র পক্ষ নিয্ক্তু অ্যাডভোকেট সরদার মো: তাজুল ইসলাম ও রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মামলাটি পরিচালনা করেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ