দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনি তরুণকে ইসরায়েলি বাহিনীর হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনি তরুণকে ইসরায়েলি বাহিনীর হত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ডাউন সিনড্রোমে আক্রান্ত এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণকে কুকুর লেলিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। গাজা উপত্যকার সুজাইয়াতে এই নির্মম ঘটনা ঘটেছে।

২৪ বছর বয়সী ওই তরুণের নাম মোহাম্মাদ বাহর। ডাউন সিনড্রোমে আক্রান্ত হওয়ায় সে কোনো রকম কথা বলতে বা নিজের কাজ করতে পারতেন না।

মোহাম্মদ বাহারের মা নাবিলা আহমেদ মিডল ইস্ট আইকে বলেন, গত ২৭ জুন থেকে সুজাইয়াতে ইসরাইলি সেনারা ব্যাপক হামলা চালায়। ওই দিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়ে ছিলেন তারা। কিন্তু একদিন তাদের বাড়িতে এসে হাজির হয় সেনারা। এসেই একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয়। ওই কুকুরটি মোহাম্মদকে কামড়ে ধরে ছিন্নভিন্ন করে ফেলে।

মোহাম্মদ ৭১ বছর বয়মি মা আরও বলেন, প্রতিবন্ধী হওয়ার পরও মোহাম্মদকে ছেড়ে দেয়া হয়নি। এ সময় সেনারা বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তাকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার করছিলেন মোহাম্মদ। চিৎকার শোনা ছাড়া আর কিছুই দেখতে পারেননি তার মা।

ইসরায়েলি সেনাদের হামলা ও অভিযানের কারণে বাধ্য হয়ে মুহাম্মদকে ফেলে গাজা শহরের পশ্চিম দিকে যেতে বাধ্য হয় তার পরিবার।

পরবর্তীতে ইসরায়েলি সেনারা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত বুধবার (১৯ জুলাই) মোহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে মোহাম্মদের গলিত মরদেহ। তার মুখমণ্ডল পোকামাকড়ে খাচ্ছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ