কিশোরী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (৯ জুলাই) বিকেল ৪ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আমলী আদালত–১ বিচারক রহিমা আক্তার এই আদেশ দেন। এর আগে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ।

শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে চরমশুরা গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।

রবিবার ভোর রাতে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের ছাদের সিঁড়ির নিচে কিশোরীকে ধর্ষণ করে শাকিলে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

কায়সার হামিদ/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More