শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘কালিদাস’ নাটকের ২৫তম প্রদর্শনী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘কালিদাস’ নাটকের ২৫তম প্রদর্শনী শুক্রবার
‘কালিদাস’ নাটকের প্রদর্শনী

আগামী ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২২ ইং ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র ‘স্টুডিও থিয়েটার হলে’, সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন করতে যাচ্ছে “কালিদাস” নাটকের ২৫ তম প্রদর্শনী। নাটকটির রচনায় অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

নাটক “কালিদাস” “থিয়েটার ‘৫২” দলের ৫ম প্রযোজনা। নাটকটির কাহিনী মহাকবি কালিদাসের জীবনকে আশ্রয় করে। মহামূর্খামির পরিচয় দিয়ে যে কালিদাস নিজের বসা ডালের গোড়া কাটে, পাঠশালা থেকে বিতাড়িত হয় সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য রঘুবংশ, কুমারসম্ভব, নাটক অভিজ্ঞান শকুন্তলাসহ অসংখ্য গীতিনাট্য।

কালিদাসের জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতি ভৎসনার পাশাপাশি কীভাবে একের পর এক কাব্যসম্ভার রচনা করলেন এবং তার পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই নাটক কালিদাস। নাটক রচনা প্রসঙ্গে নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, কালিদাসের প্রকাশিত রচনাসমগ্র যতটা এবং যেভাবে সহজে পাওয়া যায়, সেই অনুপাতে কালিদাসের জীবনী সেভাবে পাওয়া যায় না। তবে কালিদাস নাটকে দর্শক কালিদাসের যাপিত জীবন ও সাহিত্য জীবন উভয়ই প্রাণবন্তভাবে পাবে বলেই বিশ্বাস। কালিদাস নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, মহাকবি কালিদাসের জীবন নির্ভর, তরুন ও নবীন অভিনেতাদের অভিনীত সংলাপ প্রধান নাটকটি দর্শকদের সামনে নিয়ে আসতে পেরে আনন্দিত আমি।

‘কালিদাস’ নাটকের মূল চরিত্র কালিদাস চরিত্রে অভিনয় করছেন মোঃ নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আদিব মজলিস খান রুদ্র রায় অপু, কৃষ্ণ সরকার, মোঃ রবিউল ইসলাম , বনানী সাহা, ধ্রুবানী মাহবুব,ওমর আব্দুল্লাহ তাসিন, মোঃ শিবলী সাদিক ও অপূর্ব রায়। নাটকটির পোষাক পরিকল্পনায় আছেন সুরভী রায়। সংগীত পরিকল্পনায় আছেন রবিউল ইসলাম শশী, সহযোগিতায় আছেন মোঃ কাওসার সরকার রাহাত, সংগীত প্রক্ষেপন করেছেন মোহাম্মদ নাদিম হাসান। সেট ও প্রপস করেছেন মো: নজরুল ইসলাম। আলোক পরিকল্পনায় রয়েছেন মিজানুর রহমান। কোরিওগ্রাফি করেছেন মো: সৈকত আহমেদ। ফোল্ডার,পোস্টার, সুভ্যেনির ডিজাইন করেছেন ধ্রুব এষ।