দীপ্ত নিউজ
খেলা

কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভা’র সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভা’র সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়টা ছিল হৃদয়ভাঙা। ম্যাচের শেষ মুহূর্তেপেনাল্টি থেকে গোল করলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তবে ততক্ষণে ২–১ ব্যবধানে এগিয়ে ছিল নরওয়ে। আরেক গোল পরিশোধের আর সময় পায়নি ব্রাজিল।

রেফারির শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। বিশ্বকাপ থেকেও বিদায় নিশ্চিত হলো তাদের। হতাশার এই দিনের একটি অভিশপ্ত রেকর্ডের পাশে বসলেন এই সাম্বাবয়।

রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সিতে নরওয়ের কাছে ব্রাজিলের হার নেইমারের ক্যারিয়ারে একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে।

সান্তোস ক্লাবের এই ফরোয়ার্ড ম্যাচ শেষে মাঠে প্রচুর কেঁদেছেন, তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি ৪টি বিশ্বকাপ খেলেও কোনো শিরোপা জিততে পারেননি। এর আগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা।

৩৪ বছর বয়সী নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে তাঁর সেরা সাফল্য ছিল ব্রাজিলের মাটিতে হওয়া আসরে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে থিয়াগো সিলভা খেলেছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে।

তবে নেইমার এবং পেলে হলেন একমাত্র ব্রাজিলিয়ান, যারা ভিন্ন ৪টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন।

 

এসএ