শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাজী ফার্মসের উদ্যোগে রাজশাহীতে বিনামূল্যে ডিম বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজী ফার্মসের উদ্যোগে রাজশাহীতে বিনামূল্যে ডিম বিতরণ
বিশ্ব ডিম দিবস

‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে দেশের বৃহত্তম ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসের উদ্যোগে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে।

ডিম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী ফার্মসের রাজশাহী ডিম সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মোমিন, রাজশাহী ডিম সেলস সিনিয়র একি্রাকিউটিভ মেহেদি হাসান, ক্যাশ এন্ড ইনভেনটার সিনিয়র অফিসার নুর হোসেন, রাজশাহী চিকস এন্ড ফিড সেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেলাল উদ্দিন, কাস্টমার সার্ভিসের সিনিয়র অফিসার ডা. তন্ময় সাহা।

এ সময় বিনামূল্যে ডিম পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা কাজী ফার্মসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানগরীর ন্যাশনাল হিফযুল কুরআন একাডেমী, জামিয়া কারীমিয়া মাদ্রাসা, বর্ণমালা আর্দশ স্কুল, ছোট বনগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বিনামূল্যে কাজী ফার্মসের পক্ষে থেকে ১ হাজার ৪২০টি ডিম প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে কাজী ফার্মসের কর্মকর্তাবৃন্দ বলেন, প্রাণিজ আমিষের চাহদিা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করে, যা পরবর্তী সময়ে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে।

ইউ. আদনান/পূর্ণিমা/দীপ্ত নিউজ