শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৪ মে) রাত পৌনে ১২টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে। আহত ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা সুজন বর্মণ বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কসবা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) রাতে প্রায় পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফ সন্দেহজনকভাবে সাকিব ও তার সহযোগী ভারতীয় নাগরিক সুজন বর্মণকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা চিকিৎসার জন্য আহত সাকিব‘কে কুমিল্লা ও সুজন বর্মণ‘কে ঢাকা পাঠান। সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাকিব।

মাদলা গুচ্ছগ্রামের স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত সাকিবের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাকিব ও সুজন চোরাই মোটরসাইকেল আনা নেওয়া করতেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, সাকিবের মৃত্যু ঘটলেও ভারতীয় নাগরিক সুজন বর্মণ এখন চিকিৎসাধীন। তার অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

রিফাত আন নাবিল/এসএ