শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো: বুবলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো: বুবলী

বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন। দুর্গত এলাকায় গিয়ে সহায়তা করছেন। গতকাল ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান চিত্রনায়িকা শবনম বুবলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। যেখানে দেখা যায় বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি তিনি বলেন বন্যার্তদের উপহার সামগ্রী পৌঁছানো সব চেয়ে বড় চ্যালেঞ্জ।

ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বন্যার্ত মানুষ গুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষ এগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রী গুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

আল/ দীপ্ত সংবাদ