দীপ্ত নিউজ
ক্যাম্পাস

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনা
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এবং বাংলাদেশেও সংক্রমণের ঝুঁকি বাড়ায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (৯ জুন) রাতে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “করোনার নতুন ধরনের বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

পাঁচ দফা নির্দেশনায় যা রয়েছে😐
১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।

২. শিক্ষাপ্রতিষ্ঠানসহ গণপরিবহন ও জনসমাগমস্থলে বাধ্যতামূলক মাস্ক পরিধান।

৩. করোনা আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করার বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষককে সচেতন করা।

৫. হাঁচি–কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে নাক–মুখ ঢেকে রাখা।

অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা:
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় থার্মাল স্ক্যানার বা ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে বাড়িতে অবস্থান ও চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, জরুরি প্রয়োজনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইন ০১৪০১–১৯৬২৯৩–এ যোগাযোগ করতে হবে।