শিরোনাম
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি টাকা, তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী ‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা
দীপ্ত নিউজ
সারাদেশ

ওসমানী হাসপাতালে ইন্টার্নদের ধর্মঘট অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওসমানী হাসপাতালে ইন্টার্নদের ধর্মঘট অব্যাহত

 

রোগীর মৃত্যুকে কেন্দ্র হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (২১ আগস্ট) রাতে কর্মবিরতি ঘোষণার পরপরই হাসপাতালের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন সব ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।

হাসপাতালটিতে এক রোগী মৃত্যুর ঘটনায় হেনস্তার কারণে এ ধর্মঘট করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরফলে, বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ব্যাহত হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা।

হাসপাতালের পরিচালক জানান, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ