শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাই আব্দুস সামাদ ও মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগ, আসামিরা এএম ট্রেডিং নামে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে জাল নথি ব্যবহার করে ১০৪ কোটি টাকার ঋণ আত্মসাৎ করেছেন এবং ৩৪০ কোটি টাকা এস আলম সুপার এডিবল অয়েলের স্বার্থে স্থানান্তর করেছেন। বর্তমানে তারা বিদেশে পলাতক।

এর আগে, সাইফুল আলম ও পরিবারের নামে বিভিন্ন দেশে থাকা ব্যাংক হিসাব, জমি, শেয়ার ও বিনিয়োগ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসসহ দেশে হাজারেরও বেশি ব্যাংক হিসাব এবং কোটি কোটি টাকার সম্পদ অন্তর্ভুক্ত। এছাড়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও রয়েছে।