বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘সাথে আছি সবসময়’ অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু হয় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভির।প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে এসএ টিভির পর্দায় ৩দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

দশ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করলো এই চ্যানেলটি। ১৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন এসএ টিভিরব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ, পরিচালক সায়মা আহমেদ শান্তা, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, চিফ মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম মনি, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।

এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এসএটিভি। মানুষের ভালোবাসা নিয়েআরো অনেক দূর এগিয়ে চাই। দেশের সব শ্রেণীর গণমানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য, বিনোদন ও প্রয়োজনীয় সেবা দিতে গ্রাম থেকে শহরের সবখানেপাশে রয়েছে এসএটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।’

১৯ জানুয়ারি সকাল থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত থাকছে এসএ টিভির মূল সম্প্রচার ভবন। দিনভর চলবে এ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষ্যে সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More