এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি। ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের খবর দিলেন এই অভিনেত্রী।
মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছেন ইসরাত অতিথি। নিজের ফলাফলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।
উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর গিয়েছেন স্কুলে। প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।
পর্দার ব্যস্ত শিডিউলের মাঝেও সমান তালে পড়ালেখা চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হলেও কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে এনেছেন এই অভিনেত্রী। এসএসসিতে তার এই ফলাফলের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের পাশাপাশি সহকর্মীদেরও শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন ইসরাত অতিথি।