শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

এমপির ব্যানার খুলে নিলেন উপজেলা চেয়ারম্যান

আদীব জামাল
আদীব জামাল
এমপির ব্যানার খুলে নিলেন উপজেলা চেয়ারম্যান

নিজের নাম না থাকায় সংসদ সদস্য এর (এমপির) ব্যানার খুলে নিলেন উপজেলা চেয়ারম্যান। ফেনী–১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নাম সংবলিত ব্যানার খুলে নিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নেয়াজ ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার উত্তেজিত হয়ে বলেন, ‘তোরা আমাকে দাওয়াত দিছস্, ব্যানারে নাম দিছ্ নাই….’। এ কথা বলার সাথে সাথে মঞ্চে থাকা লোকজন ব্যানার ছিড়ে ছুঁড়ে ফেলে দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মজুমদার বুলবুল তাঁর বক্তব্যে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন ও ভুল–ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন। এছাড়া তাঁর বক্তব্য শেষে ‘বাংলাদেশ–জিন্দাবাদ‘ বলায় উপস্থিত সবার মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মাদ্রাসা সুপার জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে এ ধরনের ভুল আর হবে না বলে জানান।

আবদুল আলিম মজুমদার বলেন, কোনো ষড়যন্ত্রকারীদের এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় ব্যানার খুলে ফেলা হয়।

উল্লেখ্য ; ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়নে চারতলা ভিত বিশিষ্ট নোয়াজ ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ