শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক: আইজিপি

পদ্মা সেতু চালু ও সড়ক পরিস্থিতি ভাল থাকার পাশাপাশি পুলিশের সমন্বিত উদ্যোগ নেয়ার কারণে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসাথে কাজ করছে। পদ্মা সেতু চালু ও মহাসড়ক ভালো থাকা এবং পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কারণে যানজট পরিস্থিতি স্বাভাবিক আছে।

এসময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, টঙ্গী ব্রিজ হতে রাজেন্দ্রপুর অংশে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৫০–৬০ হাজার বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। এছাড়াও অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিপুল সংখ্যক গণপরিবহন ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করে।

এ অবস্থায় মহাসড়কে যানজট নিরসনে গেল বছরের জুলাই মাস থেকে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৩৭ টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৯ হাজার ৬৪৯ অধিক ইঞ্জিন চালিত, ইঞ্জিন বিহীন যানবাহন আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়া ওভারলোডসহ নানা অভিযোগে ২০৬ টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজট অনেকাংশে কমে গেছে।

আফ/দীপ্ত সংবাদ