শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

এক গরুতেই জোভান-পায়েলের কোরবানি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক গরুতেই জোভান-পায়েলের কোরবানি!

 

মফস্বলের দুটো পাশাপাশি পরিবার। এক পরিবার জোভানের, অন্যটিতে পায়েল। জোভান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে শুনলেন, এবার তার বাবা পায়েলের বাবার সাথে যৌথভাবে কোরবানি দেবেন। গরু কেনা হবে একসঙ্গে। তারপর জোভান এবং পায়েলের মাঝে সেই গরু নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

এমনই এক মফস্বলের প্রেমময় ও মজার গল্পে হাজির হবে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। দুজনকে নিয়ে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক ‘কাটুস কুটুস কোরবানি’ নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এর চিত্রনাট্য করেছেন জোবায়েদ আহসান।

নির্মাতা জানান, এই গল্পে দেখা যাবে কোরবানির গরুটিকে ঘিরে জোভান ও পায়েলের মধ্যে চলা নানা প্রতিযোগিতা। যেমন, জোভান চাইবেন গরুটা তার বাসায় থাকবে। পায়েল বলবেন, না আমার বাসায়। জোভান গরুকে খাওয়াতে মাঠে নিয়ে যাবে। পায়েল ভাববেন সে গরু নিয়ে তার বাসায় চলে গেছে!

এরপর দুজনার এই গরু জটিলতার রেশ গড়াবে দুই পরিবারের মধ্যেও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটির মাধ্যমে মফস্বলের কোরবানি কালচারের কিছু বাস্তব চিত্র উঠে আসবে এই নাটকটির মাধ্যমে। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

 

আল /দীপ্ত সংবাদ