শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বাবার ভুয়া মৃত্যু সংবাদ প্রচার, চাকরি হারালেন উপস্থাপিকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুল সংবাদ প্রচার করে চাকরি হারিয়েছেন দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা।

আর্জন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুল সংবাদ প্রচার করে চাকরি হারিয়েছেন দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম লুসু টিভির অনুষ্ঠান ‘এল শো দেল ভেরানো’ তে। লাইভ অনুষ্ঠান চলাকালে ফ্লোরেন্সিয়া পেনা দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা (হোর্হে মেসি) মারা গেছেন।’

তিনি একটি দুঃসংবাদ দিতে যাচ্ছেন। এরপর তিনি দাবি করেন, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন এবং বিশ্বকাপ চলাকালেই মেসিকে দল ছেড়ে যেতে হবে।

এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। তবে কিছু সময় পরই মেসি পরিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, হোর্হে মেসি জীবিত আছেন, মারা যাননি এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচার নিয়ে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং লুজু টিভির দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

পেনা দাবি করেন, লাইভ সম্প্রচারের সময় অনুষ্ঠানের প্রযোজনা দলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে তথ্যটি যাচাই করা হয়েছে। সেই তথ্যের ওপর বিশ্বাস করেই তিনি সম্প্রচার করেছিলেন।

ফ্লোরেনসিয়া পেনা বলেন, ‘মেসি পরিবার যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টের কারণ হয়ে উঠতে পেরে আমি গভীরভাবে লজ্জিত। তবুও, এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। লুজু টিভি থেকে পদত্যাগ করছি।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More