পায়রা বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রবিবার (১৪ মে) দুপুর বারোটায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৪৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

এটি রবিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছি।

এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন সেল্টার, ২৬ টি মুজিব কিল্লা, ৭৬ টি মেডিকেল টিম ৮৭০০ সিপিপির সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More