শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঈদ প্রস্তুতি নিয়ে ভাবছেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদ প্রস্তুতি নিয়ে ভাবছেন!

রমজান বিদায় নিতে চলেছে। এরপরই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। অনেকেই ঈদকে সামনে রেখে বাড়তি ছুটি নিয়েছেন। উৎসবের আনন্দটা ভাগাভাগি করতে অনেকে ছুটবেন প্রিয়জনের কাছে। ঈদের আগে এবং ঈদের দিন কী করবেন তা নিয়ে সবারই কিছু না কিছু প্রস্তুতি থাকে। তারপরও প্রিয়জনের কাছে যাওয়ার কিছু বিষয় মনে রাখা জরুরি। যেমন–

বাড়িতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সামান্য কিছু হলেও উপহার নিন। তবে সময় বা অর্থের সঙ্কট থাকলে অন্তত ঈদের দিন বাড়ির শিশুদের ঈদি দিতে পারেন। এতে তাদের ঈদটা আরও আনন্দময় হবে ।

ঈদের সময় নিজেদের বাড়ি সাজানোর প্রস্তুতি রাখতে পারেন। সেক্ষেত্রে বাড়ির শিশুদের নিয়ে রঙিন কাগজ কেটেও ঘর সাজাতে পারেন। এতে ছোট–বড় সবারই ভালো লাগবে। উৎসবেরও একটা আমেজ থাকবে।

ঈদের দিন প্রত্যেকের বাড়িতেই অতিথি আসে। তাদের জন্য রান্না করতে করতেই অনেক সময় সারাদিন কেটে যায়। এ কারণেই ঈদের আগের রাতেই কিছু রান্না করে রাখার চেষ্টা করুন। তাহলে মেহমানদারির পরও নিজে বেড়ানোর সময় পাবেন। দিনটিও উপভোগ করতে পারবেন।

ঈদের দিন সকালে যেহেতু কাজকর্ম থাকে এজন্য আরামদায়ক পোশাক বেছে নিন। বিকালে বা সন্ধ্যায় ঘুরতে বের হলে সুন্দর পোশাকটি পরিধান করুন।

ঈদে বাড়িতে গেলে আগে থেকেই পুরনো বন্ধুদের জানিয়ে দিন। সবাই এক জায়গায় দেখা করুন। তাদের সঙ্গে দেখা হলে, আড্ডা হলে নিশ্চয়ই মন ভালো লাগবে।

যূথী/দীপ্ত সংবাদ