শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদে সার্বক্ষণিক সেবা দিতে বিআইডব্লিউটিসি’র কন্ট্রোল রুম চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে সার্বক্ষণিক সেবা দিতে বিআইডব্লিউটিসি’র কন্ট্রোল রুম চালু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহনগুলোকে ফেরি ও যাত্রীবাহী জাহাজে সার্বক্ষণিক সেবা দিতে কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া, যাত্রী ও যানবাহনগুলো প্রয়োজনে ০২২২৩৩৬২৭৭৯ ও ০১৪০৪৪৪৩৭০৭ নম্বরে যোগাযোগ করে সেবা নিতে অনুরোধ করেছে বিআইডব্লিউটিসি।

 

এসএ