শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা ১৭২, হাসপাতালে ভর্তি ৮২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা ১৭২, হাসপাতালে ভর্তি ৮২

ঈদের ছুটিতে আশঙ্কাজনকহারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ে ঢাকা শহর ও আশপাশের এলাকায় দুর্ঘটনা ঘটেছে ১৭২টি। এতে মারা গেছেন তিনজন। আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৭৬ জন।


সরেজমিনে দেখা যায়
, ঢাকার ফাঁকা সড়কে বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালাকরা। এদের অধিকাংশই বয়সে তরুণ, অনেকের মাথায় হেলমেট নেই, আবার লাইসেন্সবিহীন চালকও রয়েছেন।


পুলিশের দেয়া পরিসংখ্যান অনুযায়
ী
, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে মারা গেছেন তিনজন।


দুর্ঘটনার বিষয়ে
আহতদের স্বজনরা জানান
, বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে কোন যানবাহন চালানোই উচিত নয়। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটছে।


জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান
(নিটোর) পথিক বিশ্বাস বলেন, বাইক চালকদের গতি স্বাভাবিক থাকলে এত দুর্ঘটনা ঘটত না।


রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়
ী
, ২০২৩ সালে দেশজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৫৩২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে দুই হাজার ৪৮৭ জন। নিহতদের ৭৫ দশমিক ৩৯ শতাংশেরই বয়স ১৪ থেকে ৪৫ বছরের মধ্যে।