শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদের ৭ দিন বর্নাঢ্য আয়োজনে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদের ৭ দিন বর্নাঢ্য আয়োজনে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে

ঈদের ৭ দিন বর্নাঢ্য আয়োজনে দর্শকদের মাতিয়ে রাখবে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে। সিনেমা, নাটক, গান, ওয়েব ফিল্ম ও বিশেষ অনুষ্ঠান থাকছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মটিতে।

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে, দর্শকদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে। ৭ দিন দর্শক মজবে বিশেষ বিশেষ সব আয়োজনে।

ঈদের দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান‘-এর। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

বিকাল ৪টায় হবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত দীপ্ত প্লে অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ‘। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাবিলা নূর। এটি একইসঙ্গে ঈদের দিন থেকে দেখা যাবে দীপ্ত প্লে–তে।

রাত আটটায় প্রচার হবে ফারহান আহমেদ জোভান ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ছোবল‘। আর রাত ১০টা ০৫ মিনিটে দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে ‘ভালোবাসার মূল্য কত‘। এতে অভিনয় করেছেন, অপূর্ব ও সাবিলা নূর।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সিয়াম–পরীমণি জুটির সিনেমা ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন‘। রাত আটটায় অপূর্ব–নীলা অভিনীত নাটক ‘ভালোবাসি তোমায়‘ আর রাত ১০টা ০৫ মিনিটে দেখা যাবে নাটক, ‘সায়েন্স এর টিউটর‘।

ঈদের তৃতীয় দিন রাত আটটায় দেখা যাবে, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘বাপ দ্য বস‘। অভিনয়ে ফজলুর রহমান বাবু, ঐশী ও অপু। রাত ১০টায় প্রচার হবে, মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির ‘জাদুকর মোতালেব‘।

সাবিলা নূর ও মনোজ প্রামাণিক অভিনীত নাটক ‘ময়ূরপুচ্ছ কাক‘ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টা ০৫ মিনিটে। নিলয়–হিমি জুটির নাটক ‘ডেলিভারি গার্ল‘ দেখা যাবে ঈদের পঞ্চম দিন রাত আটটায়। আর ১০টা ০৫ মিনিটে প্রচার হবে জোভান–সাফার ‘হঠাত শ্রাবণ‘।

এছাড়া ঈদের সাতদিন আরও নাটক ও সিনেমার সঙ্গে প্রতিদিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান‘ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মেঘ কন্যার দেশ‘।

এফএম/দীপ্ত সংবাদ