শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ইসলামি সংগীতের সফল গীতিকার শাহারুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসলামি সংগীতের সফল গীতিকার শাহারুল
ইসলামি গীতিকার শাহারুল ইসলাম সুজন

ইসলামি সংগীতাঙ্গনে যে কজন গীতিকার গান লিখে জনপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে শাহারুল ইসলাম সুজন অন্যতম। তরুণ এই গীতিকার তিন বছর ধরে বাংলা সাহিত্য ও ইসলামি সংগীত নিয়ে কাজ করছেন।

সাড়া জাগানো বেশকিছু সংগীত লিখে তিনি পরিচিত হয়ে উঠেন। হামদ–নাত, মরমী, জাগরণী ও প্রতিবাদী লেখনীর মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন শাহারুল।

তার প্রকাশিত সংগীতগুলোর মধ্যে রয়েছে: মিছে আশা, ক্ষণিকের জীবন, প্রেরণার আলো, বাবা হারানোর বেদনা, কি হলো মোর দেশে, শোনো প্রিয় আম্মু, লাল সবুজের স্বাধীনতা, বিজয়ীর মান, আমি বাংলার সন্তান, পথশিশু, অনাথ শিশু, এই সমাজের মানুষ, রহমের বৃষ্টি, করতে হবে জয়, বিদায়ীর ডাক, খোকার ইবাদত, সবার প্রিয় মা, মা যে আমার নয়নমণি, বার্তা নিয়ে সুমহান, এসেছে রমজান, বরকতের মাস, আগে ঈদ, ঈদ মোবারক, কুরবানি অন্যতম।

এছাড়াও ঈদুল আযহাকে সামনে রেখে তার লেখা বেশকিছু সংগীত তৈরি হচ্ছে। ধারাবাহিক ভাবে সেগুলো প্রকাশ পাবে এবং শ্রোতাদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন সুজন।

এ প্রসঙ্গে গীতিকার সুজন বলেন, ‘আমার লেখা সংগীত যদি শ্রোতাদের মন জয় করতে পারে, মানুষের মাঝে দীনের ভালোবাসা সঞ্চার করতে পারে, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়; সেখানেই আমার সার্থকতা।‘

এ পর্যন্ত তার লেখা ৩১ টি গান কলরব, হ্যাভেন টিউন, টিউন হাট, ফেমাস টিউন, রিসালাহ, ডিভাইন স্টুডিওসহ কয়েকটি প্লাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে।

ইসলামি এ গীতিকার খুলনা জেলার কয়রা উপজেলার হলুদবুনিয়া গ্রামের আকবর হোসেন ও শেফালি খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

 

এমি/দীপ্ত নিউজ