শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ইয়াবা-গাঁজাসহ একই পরিবারের ৫জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়াবা-গাঁজাসহ একই পরিবারের ৫জন গ্রেপ্তার

 

মুন্সীগঞ্জ সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মালখানগর রথবাড়ি এলাকার মজিবুর রহমানের বসতবাড়ির উঠান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দিকে প্রেস ব্রিফিংয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন বিষয়টি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মালখানগর এলাকা মজিবুর রহমান, মজিবুরের স্ত্রী, ছেলে জাহিদ হাসান, নাহিদ হাসান, নাহিদের স্ত্রী ও উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জানান, মালখানগর রথবাড়ি এলাকায় এক পরিবারের সবাই মাদক কারবারির সঙ্গে জড়িত তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একই পরিবারের পাঁচসদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকার যুবক, স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ