শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। আটক মামুন উপজেলার বারবাজার ইউনিয়নের মিঠাপুকুর এলাকার রুহুল আমিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিঠাপুকুর এলাকায় এসআই কাবিরুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার নিজ বাড়ি তল্লাসী করে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ