শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইউটিউবারদের জন্য দুঃসংবাদ!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইউটিউবারদের জন্য দুঃসংবাদ!
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বর্তমানে টাকা আয়ের একটি বড় মাধ্যম হলো ইউটিউব। একটি স্মার্ট ফোন থাকলে যে কেউ চাইলেই হয়ে উঠতে পারে ইউটিউবার। ইউটিউবার বিভিন্ন রকম ভিডিও বানিয়ে আয় করছে অনেক টাকা। বিভিন্ন জনের বিভিন্ন রকমের কনটেন্ট। কেউ খাবার নিয়ে, কেউ বিনোদনমূলক, আবার কেউবা শিক্ষামূলক কনটেন্ট নিয়ে কাজ করে।

এরমধ্যে অন্যতম একটি হচ্ছে নিউজ। নিউজ কেন্দ্রিক ইউটিউবারের সংখ্যাই বেশি দেখা যায়। তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চাইলেই আর ইউটিউবে সংবাদ পরিবেশন করা যাবে না। সোমবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম নীতিমালা যেটি মন্ত্রীসভায় পাশ হয়েছে সে অনুযায়ী কোনো আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারে না। এটি বেশ আগের মন্ত্রীসভায় অনুমোদিত নীতিমালা। সে নীতিমালা অনুযায়ী কোনো আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত।‘

তিনি আরও বলেন, ‘এটি অনেক বেড়ে গেছে। সেজন্য আজকে বা কালকের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হবে।‘

তবে অনুমোদিত সংবাদমাধ্যমগুলোর ইউটিউব চ্যানেলর ক্ষেত্রেও একি বিজ্ঞপ্তি জারি হবে কিনা তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

আফ/দীপ্ত সংবাদ