শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আসন সমঝোতা: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আসন সমঝোতা: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোট সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, অনিবার্য কারণবশত বুধবার বিকাল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এর আগে, সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়।

 

এসএ