শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আশুলিয়ায় ট্রাকসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুলিয়ায় ট্রাকসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রপ্তার

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রপ্তার করেছে র‌্যাব–৪।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব–৪ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রাকিব মাহমুদ খান৷

এরআগে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রপ্তার করা হয়।

গ্রপ্তারকৃতরা হলেন– ফরিদপুর জেলার মো: তৌহিদুল ইসলাম, কুমিল্লা জেলার মো: ফজলুল হক ফয়েজ, রাজশাহী জেলার মো: হৃদয় আলী ও সঞ্জু বিশ্বাস।

র‌্যাব–৪ জানায়, গত ১৬ ও ১৭ মে র‌্যাব–৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ০৪ জন বিক্রেতাকে গ্রপ্তার করে।

র‌্যাব–৪ এর সিপিসি–২ কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রাকিব মাহমুদ খান জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রপ্তার আসামীরা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এম এ হালিম/আফ/দীপ্ত সংবাদ