শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন।

ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতা ও হৃদরোগের সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ–তে নেয়া হয়। আজ দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৩৩ সালে জন্ম নেয়া আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়স থেকে পেশাদার গান গাওয়া শুরু করেন। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে হাজার হাজার গান গেয়েছেন তিনি। বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব গায়কি দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। বিশেষ করে চটুল গান থেকে শুরু করে ধ্রুপদী গজল—সবক্ষেত্রেই তাঁর বিচরণ ছিল বিস্ময়কর।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করেছে। তার প্রয়াণে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: আনন্দবাজার ডট কম