দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

প্রতিদিনই গাজীপু‌রে আশঙ্কাজনক হা‌রে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ক‌রে হাসপাতালে ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ভর্তি হ‌য়ে‌ছেন ৭৪ জন রোগী ।

এখন পর্যন্ত ডেঙ্গু‌তে আক্রান্ত কোন রোগী মারা যায়‌নি । আক্রান্তদের ম‌ধ্যে নারী ও শিশু র‌য়ে‌ছেন। ডেঙ্গু‌তে আক্তান্ত রোগীদের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এরপরও বি‌ভিন্ন বেসরকারি হাসপাতা‌লেও ভ‌র্তি হ‌চ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ।

গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বি‌ভিন্ন সরকারি হাসপাতা‌লে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী চি‌কিৎসা নি‌চ্ছেন ৭৪ জন। সরকারি হাসপাতা‌লে বর্তমা‌নে ডেঙ্গু আক্রান্ত রোগী চি‌কিৎসা নি‌চ্ছেন ১৪৩ জন । আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চি‌কিৎসা নি‌য়ে‌ছে ৮১৭ জন।

গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুর মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে। আমরা মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

শায়লা/ দীপ্ত নিউজ