মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ করল নাটোর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় আম ক্যালেন্ডারপ্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ ও ক্ষিরসাপাত, ২ জুন লক্ষণভোগ, ১০ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই বারি আম, ২০ জুলাই আশ্বিনা এবং ১০ আগস্ট গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া সভায় লিচু সংগ্রহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না৩ জাতের লিচু আহরণ করা যাবে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে রাসায়নিকমুক্ত ফল উৎপাদনে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে

কৃষি বিভাগ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নাটোর জেলার ৫ হাজার ৬৯৩ হেক্টর জমির আমবাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে সাত হাজার ৫৪০ টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More