বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের জনপ্রিয় জাতের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের আগরতলা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে। উপহারের সব আমই আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের।

আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে আমগুলো দুপুরে আখাউড়া স্থলবন্দরে আনা হয়। পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সেগুলো সীমান্ত অতিক্রম করে আগরতলা পৌঁছে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগরতলা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উপহারের আমগুলো পৌঁছে দেয়া হবে বলে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More