মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামে শওকত মন্ডল নান্টু (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ মে) দুপুরে কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত শওকত মন্ডল নান্টু উপজেলার কালুখালী গ্রামের শ্যাকব মন্ডলের ছেলে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, তিনি ও তার মেয়ে বাড়িতে ছিলেন। রবিবার দুপুরে প্রতিবেশী শওকত পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণপর মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। পরের মেয়ের কাছে বিষয়টি জানতে পারি। বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে ঘরের মধ্যে ঢুকিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শাহরিয়ার আলম সোহাগএমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More