শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

আমতলীতে ডিবির অভিযানে তিন কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমতলীতে ডিবির অভিযানে তিন কেজি গাঁজাসহ আটক ২
গাঁজাসহ আটক ২

বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে সংলগ্ন ডিবির অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সজীব গাজী (২৩) ও মিলন গাজী। আটককৃত দ্বয়ের বাড়ী কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম গণমাধ্যম কে জানান, মঙ্গলবার সকাল পাঁচটায় আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ডে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার এস আই জাহিদ কবিরের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে দুই কেজি ও মিলনের কাছ থেকে এককেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ দশ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটককৃত আসামিরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে হানিফ পরিবহন থেকে বাসে করে বরগুনার উদ্দেশ্যে আসে। এমন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী টোলঘর থেকে বরগুনা ডিবি পুলিশের একটি টিম তাদেরকে নজরদারি করতে থাকে। শাখারিয়া বাসস্ট্যান্ডে এসে তারা নামলে ডিবির সদস্যরা তাদেরকে হাতেনাতে গাঁজাসহ আটক করে।

আটককৃত সজীব মিলনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্হা করা হবে বলে জানান বরগুনা ডিবির অফিসার ইনচার্জ বশির আলম।

শাহ্ আলী /পূর্ণিমা/দীপ্ত নিউজ