দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার (১ জুন) দুপুর ১২টায় তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক অতীশ চাকমা অগ্নিকাণ্ডের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।

 

এসএ/দীপ্ত সংবাদ