শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আবারও আলোচনায় অভিনেত্রী বর্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও আলোচনায় অভিনেত্রী বর্ষা
আফিয়া নুসরাত বর্ষা।

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত ও সমালোচিত হয়ে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্টোরিতে দেখা গেছে, কারিনা কাপুর, সাইফ আলি ও তাদের ছোটপুত্র জাহাঙ্গীর এবং সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রীর মেয়ে সারা আলি খানকে।

সেই ছবির নিচে বর্ষা লিখেছেন ‘আমি বাংলাদেশের কারিনা কাপুর। এর জন্য আমি গর্ব বোধ করছি।‘ সেই স্টোরিকে কেন্দ্র করে আবারও আলোচনায় অভিনেত্রী বর্ষা।
তবে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে,বর্ষা ফেসবুকে শেয়ার করেছেন বুবলী ও তার সন্তানের (শাকিব ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর) একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর’।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বিষয়টি ভালো ভাবে নেয়নি ,এ ঘটনার পর অপু তার ফেসবুকে সোমবার (০৬ মার্চ) সকালে একটি ভিডিও শেয়ার করেছেন। যা হলো– বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। অপুও এর ক্যাপশন দিয়েছেন, ‘সুন্দর’।

 

যূথী/দীপ্ত সংবাদ