শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আবারও আইনি জটিলতায় খান পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবারও আইনি জটিলতায় খান পরিবার
শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে লখনউয়ে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেন যশবন্ত শাহ নামে এক ব্যক্তি।

যশবন্ত শাহ এর অভিযোগ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খানের কথায় ‘প্রভাবিত হয়ে’ তিনি ফ্ল্যাট কিনতে ভারতীয় মুদ্রায় ৮৬ লাখ টাকা দিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

এর আগে মাদক সংক্রান্ত মামলাতে নাম জড়িয়েছিল শাহরুখের পুত্র আরিয়ান খান। যদিও পরে বেকসুর খালাস পান আরিয়ান। সেই ঘটনার পরে ফের আইনি জটিলতায় খানের স্ত্রী গৌরী খান।

গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে ‘তুলসিয়ানি কনস্ট্রাকসন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড’ এর দুই শীর্ষ কর্মকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিরও। তুলসিয়ানি কনস্ট্রাকসন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড’ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ–পত্নী গৌরী খান।

তাই যশবন্তের দাবি, যেহেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেই আগে যাবে।

বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। এখনও ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ বা চুক্তি আছে কি না, তা জানা যায়নি।

যূথী/দীপ্ত সংবাদ