শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘আধুনিক বাংলা হোটেলে’ কী খাওয়াবেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘আধুনিক বাংলা হোটেলে’ কী খাওয়াবেন মোশাররফ করিম

‘আধুনিক বাংলা হোটেল’ এর মাধ্যমে আবারও ওটিটিতে আসছেন মোশাররফ করিম। হোটেল গল্পকে কেন্দ্র করে চরকির অরিজিনাল সিরিজে হাজির হচ্ছেন এই অভিনেতা।

মঙ্গলবার (৯ জুলাই) জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি‘ কার্যালয়ে কাজটির চুক্তি–স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি সহ সংশ্লিষ্ট আরও অনেকেই।

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুন মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী“।

উল্লেখ্য এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ‘-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনো অরিজিনাল সিরিজে।

 

এসএ/দীপ্ত সংবাদ