শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আদালত থেকে বেরিয়ে শাকিব খান যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আদালত থেকে বেরিয়ে শাকিব খান যা বললেন
আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাকিব খান

চাঁদাবাজি ও হত্যার অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে চাঁদাবাজির অভিযোগে প্রযোজক রহমতউল্লাহর বিরদ্ধে মামলা করেন শাকিব খান নিজে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী সোমবার (২৪ এপ্রিল) আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

তিনি বলেন, ‘থানা থেকে যে পরামর্শ দিয়েছিল, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি। দু–একদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’ পরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আশা করছি ন্যায়বিচার পাব।’

এর আগে গত শনিবার দিবাগত রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। যদিও সেদিন মামলা নেয়নি থানা পুলিশ। পরদিন রোববার একই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান তিনি৷ সেখানে রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

যূথী/দীপ্ত সংবাদ