দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

আদালতের রায়ে বদলে গেল ভোটের ফল, নৌকাকে হারিয়ে জিতল লাঙ্গল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আদালতের রায়ে বদলে গেল ভোটের ফল, নৌকাকে হারিয়ে জিতল লাঙ্গল
লাঙ্গল নিয়ে নির্বাচনে অংশ নেন মাহাফুজার রহমান দুলু (বামে) ও নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম লেবু (ডানে)। ছবি: সংগৃহীত

দুই বছরের পর রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি)  নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মাহাফুজার রহমান দুলুকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) আদালতের রায়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।


এর আগে নির্বাচনে কারচুপি অভিযোগে জেলা জজ আদালতে মামলা করেন জাপা প্রার্থী মাহাফুজার রহমান দুলু। পরে দুলুর বিপক্ষে নৌকার প্রার্থী হাইকোর্টে ছয় মাসের স্টে অর্ডার দেয়। এরপর দুলু সুপ্রিম কোর্টে আপিল করেন।

সুপ্রিম কোর্ট জেলা জজকে পুনরায় ভোট গণনার আদেশ দেন। নির্বাচনী ট্রাইব্যুনাল সেই আদেশ অনুযায়ী সব প্রার্থীর প্রতিনিধি, আইনজীবী নির্বাচনী কর্মকর্তা, সকলের সামনে পুনরায় ভোট গণনা করে। ভোট গণনায় দেখা যায় মাহাফুজুর রহমান দুলু ৩০৩ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন।

২০২১ সালের ২৩ ডিসেম্বর রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়।